অগ্নিশর্মা রিহানা
ভক্তরা খাবার ছুড়ে মারায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়লেন রিহানা।
ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত কনসার্টে পরিবেশনার এক পর্যায়ে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছেন পপগায়িকা রিহানা। ১৬ জুলাই তিনি পারফর্ম করার সময় উপস্থিত ভক্তরা তার দিকে হঠাৎ খাবার ছুড়ে মারতে থাকলে ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়ে যান রিহানা। খবর কন্টাক্টমিউজিকের।
রিহানা তার ‘ডায়মন্ড’ ট্যুরের অংশ হিসেবে মঙ্গলবার ১৬ জুলাই ব্রিটেনের ম্যানচেস্টারে পারফর্ম করতে মঞ্চে ওঠেন। পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি তার গান ‘রুড বয়’ পরিবেশন করেন আর তখনই কয়েকজন ভক্ত তার দিকে খাবার ছুড়ে মারতে থাকে। বাধা দেওয়া সত্তে¡ও তারা না থামায় এক পর্যায়ে মঞ্চ ছাড়তে বাধ্য হন রিহানা।
রিহানা ভক্তদের উদ্দেশে বলেন, “দুই ধরনের পাগল রয়েছে। এক ভালো পাগল, আরেক খারাপ পাগল। যদি আপনারা এসব কাজ করেন তবে তা খুবই দুঃখজনক হবে।”
কিন্তু বলার পরেও উপস্থিত ভক্তরা খাবার ছোড়া না থামানোয় মঞ্চ থেকে নেমে যান রিহানা।
