২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলী যাকেরকে সম্মাননা

আলী যাকেরকে এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার’ সম্মাননা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 05:59 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

এটিএন বাংলায় প্রচারিতব্য পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ক্যানকা কমেডি আওয়ার’-এর এই পর্বে অভিনয়শিল্পে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা জানানো হয়েছে অভিনেতা আলী যাকেরকে।

স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং ‘সাঈদ তারেক প্রডাকসন্স’ ব্যানারে নির্মিত অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন সাঈদ তারেক। গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস। তাকে সহযোগিতা করেছেন শান্তা। প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু।

স্টার এন্টারটেইনমেন্ট থেকে জানানো হয়েছে, এ পর্বে থাকছে কৌতুক অভিনেতা আনিস, খায়রুল বাসার, সিদ্দিক, মনা সিদ্দিক হৃদয়, পারভেজ সুমন, লিপি প্রমুখের কৌতুক পরিবেশনাসহ আব্দুল আজিজ, রুহুল আমিন, নজরুল, উত্তম, শ ম আজিজ, শহীদ মিঠু, বীথি দেবনাথ, বিটলু শামিম, সুমনা, শিবলু, মেরিনা অভিনীত নাট্যাংশ।

রয়েছে ফানিয়েস্ট হোম ভিডিও, ক্যাটস কয়্যার, কৌতুক পরিবেশনা, নরম্যান উইসডম অভিনীত ছায়াছবির ক্লিপিংসহ নিয়মিত আয়োজন।

১৯ জুলাই শুক্রবার রাত ১১টায় (নিউ ইয়র্ক সময় বেলা ১টা) অনুষ্ঠানটি প্রচারিত হবে।