২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামি তারকা রবার্ট

সবচেয়ে বেশি পারিশ্রমিক পান রবার্ট ডাউনি জুনিয়র।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:16 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন হলিউডি অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ফোর্বস অনলাইনের খবর অনুযায়ী, গত এক বছরে রবার্ট আয় করেছেন ৭ কোটি ৫০ লাখ ডলার। সেইসঙ্গে রয়েছে তার অভিনীত সিনেমা ‘দি অ্যাভেঞ্জারস’ এবং ‘আয়রন ম্যান ৩’-এর বক্স অফিসে ব্যাপক মুনাফা, যার একটি অংশ তিনি পেয়েছেন।

পরিচালক স্টিভেন সোডারবার্গ এবং রবার্ট আলাদাভাবে প্রযোজনা করেছিলেন ‘ম্যাজিক মাইক’ সিনেমাটি, যা বক্স অফিসে ভালো আয় করেছে।

২০১২ সালের জুন থেকে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত হিসেব করা ওই তালিকায় প্রথম দশ তারকার মধ্যে আরও ছিলেন অভিনেতা শ্যানিং ট্যাটম, হিউ জ্যাকমান, মার্ক ওয়েলবার্গ, ডোয়াইন ‘দ্য রক’ জনসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যাডাম স্যান্ডলার, টম ক্রুজ, ড্যানজেল ওয়াশিংটন এবং লিয়াম নিসনের মতো তারকা।