২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেন্টাল নয়, ‘জয় হো’

সালমান খান অভিনীত ‘মেন্টাল’ সিনেমার নাম পরিবর্তন; নতুন নাম হচ্ছে ‘জয় হো’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 11:36 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বলিউডি অভিনেতা সালমান খান অভিনীত ‘মেন্টাল’ সিনেমাটির নাম পরিবর্তন করা হচ্ছে। সিনেমাটির নতুন নাম নির্ধারিত হয়েছে ‘জয় হো’। খবর জি মিডিয়া ব্যুরোর।

একটি প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান এবং তার উপদেষ্টারা সিনেমাটির নাম ‘মেন্টাল’-এর বদলে ‘জয় হো’ রাখার পরিকল্পনা করছেন। দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবের ‘স্টালিন’ সিনেমার রিমেক ‘মেন্টাল’ সিনেমাটি ২০১৪-এর ২৪ জানুয়ারি মুক্তি পাবে।

শুরুতেই সিনেমার ‘মেন্টাল’ নাম নিয়ে অসন্তুষ্ট ছিলেন সালমান। তার মতে সিনেমার কাহিনির তুলনায় নামটি উদ্ভট। এক সূত্রে মাধ্যমটি জানায়, সিনেমাটির নাম সালমানের পছন্দ ছিল না। সিনেমাটির পরিচালক সোহেল খান মানানসই নাম খুঁজছিলেন। ‘মেন্টাল’ একটি প্রাথমিক নাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সালমান এবং সোহেল দুজনই সিনেমাটির নাম পরিবর্তনের চেষ্টায় ছিলেন।

সিনেমাটিতে অভিনয় করছেন ‘বিগ বস’-জয়ী নবাগতা অভিনেত্রী সানা খান এবং ডেইজি সাহা। আরও আছেন টাবু এবং মুকুল দেব। সিনেমাটিতে এমন একজনের কাহিনি তুলে ধরা হবে যিনি দেশকে জনগণের বসবাসের আদর্শ একটি স্থানে পরিণত করতে চেষ্টা করছেন।