২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল করেছেন প্রিয়াংকা?

ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার লোপেজ এবং কেটি পেরিকে অনুকরণ করার অভিযোগ প্রিয়াংকা চোপড়ার বিরুদ্ধে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 10:26 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং আন্তর্জাতিক র‌্যাপার পিটবুলের সদ্য মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিও ‘এক্সোটিক’-এ ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার লোপেজ এবং কেটি পেরিকে নকল করে প্রিয়াংকা পোশাক পরেছেন-- এমন অভিযোগ করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ভিডিওটির একটি অংশে প্রিয়াংকার পরনে ছিল গায়ের রংয়ের সঙ্গে মেলানো চকচকে একটি পোশাক। ওই একই ধরনের সুইমসুট বেশ কয়েকজন পপ তারকা তাদের ভিডিওতেও পরেছেন। ২০০৪ সালে ব্রিটনি স্পিয়ার্সের টক্সিক মিউজিক ভিডিওতে তিনি ওই একই ধরনের পোশাক পরেছিলেন। অন্য দিকে ২০১০ সালের মুভি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে একই ধরনের পোশাক পরেছিলেন কেটি পেরি।

২০১১ সালের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি উপস্থাপনায় গায়ের রংয়ের সঙ্গে মেলানো পোশাক পরেছিলেন জেনিফার লোপেজও। ওই উপস্থাপনায় তার সঙ্গে পিটবুলও ছিলেন।