২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেফ’ এ ডাস্টিন হফম্যান

রবার্ট ডাউনি জুনিয়র এবং স্কারলেট জোহানসনের সঙ্গে ‘শেফ’-এ অভিনয় করবেন ডাস্টিন হফম্যান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 10:12 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

পরিচালক জন ফ্যাভেরোর নতুন কমেডি সিনেমা ‘শেফ’-এ অভিনয় করবেন ডাস্টিন হফম্যান। সিনেমাটির অন্যান্য চরিত্রে থাকছেন, রবার্ট ডাউনি জুনিয়র এবং স্কারলেট জোহানসন। খবর আইএমডিবির।

সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়েও থাকবেন জন ফ্যাভেরো। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি।

সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে চাকরি হারানো একজন শেফকে কেন্দ্র করে। চাকরি হারিয়ে একটি খাবারের গাড়ি চালু করার মাধ্যমে কীভাবে তিনি তার পরিবারকে আগের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন-- সেটিই তুলে ধরা হবে।