২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনোর জন্য সর্বোচ্চ সম্মান

বনোকে ‘অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস’ সম্মাননায় ভূষিত করবে ফ্রান্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 10:10 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

‘ইউ টু’ ব্যান্ডের গায়ক বনোকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করবে দেশটির সরকার। খবর কন্টাক্টমিউজিকের।

ফ্রান্সের সংস্কৃতি এবং যোগাযোগবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি একটি বিবৃতিতে জানানো হয়, ১৬ জুলাই মঙ্গলবার ফ্রান্সের শিল্প ও সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘কমান্ডার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস’-এ ভূষিত হবেন বনো।

এর আগে এই বিশেষ সম্মাননা পেয়েছিলেন ক্লিন্ট ইস্টউড, শন কনারি, মাইকেল কেইনসহ ডেভিড বোয়ির মতো তারকা।

২০০৩ সালে ফ্রান্সের তৎকালীন রাষ্ট্রপতি বনোকে দেশটির ‘লিজিওন দ্য অনার’ পদকে ভূষিত করেন।