২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান খান আহত

‘মেন্টাল’ সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় আহত হয়েছেন সালমান খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 09:16 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

মেন্টাল’ সিনেমার শুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় সোমবার আহত হয়েছেন বলিউডি অভিনেতা সালামান খান। খবর জি মিডিয়া ব্যুরোর।

চলতি মাসের ১৫ তারিখ বিকেলে সোহেল খান পরিচালিত সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গোড়ালিতে আঘাত পান সালমান। এ দুর্ঘটনার পর সিনেমাটির শুটিং বন্ধ করে দেওয়া হয়। তবে টুইটারে সালমান জানিয়েছেন তিনি ভালো আছেন।

সালমান টুইট করেন, “সালমান খানের কিছু হয়নি। দৌড়ানোর সময় পায়ে টান লেগেছে। আবারও শুটিংয়ে ফিরছি শিগগির।”

‘মেন্টাল’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করছেন সানা খান, টাবু, আদিত্য পাঞ্চোলি এবং ডেইজি সাহা।