২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

ঈদে পাঁচটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 09:14 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

ঈদ উপলক্ষে পাঁচটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। সবকটি সিনেমাই প্রদর্শিত হবে চ্যানেল আইতে।

ঈদে মুহম্মদ জাফর ইকবালের কাহিনি অবলম্বনে সজল খালেদ নির্মিত ‘কাজলের দিনরাত্রি, মুশফিকুর রহমান গুলজারের ‘আই লাভ ইউ, আশরাফুর রহমানের ‘তুমি আসবে বলে, এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ এবং চাষী নজরুল ইসলামের দেবদাস-এর টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে তারা।

 চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানা গেছে, ঈদের অনুষ্ঠানমালায় আরও থাকছে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের ৮ পর্বের ধারাবাহিক নাটক ‘কক্সবাজারে কাকাতুয়া’। এ ধারাবাহিকে অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ।  

ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ, জিল্লুর রহমানের ‘ভালোবাসার বাংলাদেশ’ এবং কেকা ফেরদৌসীর ঈদ আনন্দসহ ঈদ বিশেষ তারকা আড্ডা, সংগীতানুষ্ঠান, বিশেষ গ্রামীণফোন তৃতীয় মাত্রা ইত্যাদি।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে রাবেয়া খাতুন, মোস্তফা সরয়ার ফারুকী, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, নায়করাজ রাজ্জাক, আবুল হায়াত, ফেরদৌস হাসান, মাহফুজ আহমেদ, শামীম শাহেদ, আলভী আহমেদ, বৃন্দাবন দাস, রায়হান খান এবং অনিমেষ আইচ নির্মিত ১৩টি নাটক ও ৯টি টেলিফিল্ম।