২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে হাসি কর্মসূচি

গোলাম আযমের মৃত্যুদণ্ড না হওয়ার প্রতিবাদ হবে হাসি দিয়ে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 11:59 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

গোলাম আযমের রায়ের প্রতি নিন্দা জানিয়ে ১৫ জুলাই ‘হাসি কর্মসূচি’ পালনের আহবান জানিয়েছে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ।

এ বিষয়ে সংগঠনটির মুখপাত্র শামীম আরা নীপা বলেন, “আমরা গণজাগরণ সংস্কৃতি মঞ্চ থেকে গোলাম আযমের বিরুদ্ধে হাস্যকর রায় উদযাপনের জন্য আজ সন্ধ্যায় ইফতারের পর হাসি কর্মসূচি পালন করব। আমরা এই হাস্যকর রায়কে হাসি দিয়ে প্রত্যাখ্যান করছি এবং করব। প্রতিবাদ এবার হবে হাসি দিয়ে।”

তিনি বলেন, “আজ খুনি, ধর্ষক, রাজাকার গোলাম আযমের বিচারের যে রায় ঘোষিত হয়েছে তার তীব্র নিন্দা জানাই আমরা।”

গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ৯০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১।