সঞ্জয়ের প্রযোজনায় প্রভুর সিনেমা
সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য চলচ্চিত্র নির্মাণ করবেন প্রভু দেবা।
বলিউডি অভিনেতা সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে একটি সিনেমা নির্মাণের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছেন পরিচালক এবং কোরিওগ্রাফার প্রভু দেবা। ১৯৯৩ সালের বোমা হামলার সঙ্গে জড়িতদের কাছ থেকে অস্ত্র কেনার দায়ে বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন সঞ্জয়। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
সঞ্জয়ের অবর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন স্ত্রী মান্যতা। একটি ঘনিষ্ট সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, সঞ্জয়ের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন প্রভু দেবা। মান্যতা প্রভুর সঙ্গে দেখা করে ওই বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত করেছেন।
সূত্রটি আরও জানায়, এখন কী নিয়ে সিনেমাটি হবে এবং কে কে তাতে অভিনয় করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
