প্রথম পছন্দ ছিলেন রানি
মেরি কোমের বায়োপিকের জন্য প্রিয়াংকা চোপড়ার আগে রানি মুখার্জিকেই পছন্দ করেছিলেন নির্মাতারা।
বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার আগে মেরি কোমের বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য রানি মুখার্জিকে নির্বাচিত করেছিলেন নির্মাতারা। তবে কিছু অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়ার কারণে সুযোগটি হাতছাড়া হয়ে যায় রানির। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
উমাংকে রানি বলেন, চুক্তি স্বাক্ষরের আগে তার সঙ্গে কয়েকটি দৃশ্য শুট করতে চান তিনি। যদি উমাংয়ের কাজ তার ভালো লাগে তাহলেই চুক্তি স্বাক্ষর করবেন তিনি।
এ ধরনের শর্তে অপমানিত হন উমাং। আর তাই রানিকে বাদ দিয়ে মেরি কোমের চরিত্রে অভিনয়ের জন্য প্রিয়াংকা চোপড়াকেই বেছে নেন তিনি।
