২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লুনির দুষ্টুমিতে নাজেহাল ডেমন

‘দ্য মনুমেন্টস মেন’-এর সেটে পাহাড়ে চড়ার একটি দৃশ্যে অভিনয় করার আগে সহশিল্পী ম্যাট ডেমনের ব্যাগে পাথর ভরে দিয়েছেন জর্জ ক্লুনি!

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 11:09 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

নতুন সিনেমা ‘দ্য মনুমেন্টস মেন’-এর সেটে পাহাড়ে চড়ার একটি দৃশ্যে অভিনয় করার আগে সহশিল্পী ম্যাট ডেমনের ব্যাগে পাথর ভরে দিয়েছেন জর্জ ক্লুনি! ক্লুনির ওই দুষ্টুমিতে ভালোই নাজেহাল হতে হয়েছে ডেমনকে। খবর ব্যাং শোবিজের।

দ্য মনুমেন্টস মেন সিনেমার এই বিশেষ দৃশ্যটিতে অভিনয়ের জন্য অনেকদিন ধরেই নিজের শরীরের যত্ন নিচ্ছিলেন ম্যাট। আর ম্যাট যখন তার অভিনয়কে গুরুত্ব দিচ্ছিলেন তখন তার সহশিল্পী জর্জ ক্লুনি পাঁয়তারা করছিলেন অন্যকিছুর।

পাহাড়ে চড়ার ঐ দৃশ্যটিতে অভিনয় করার সময় নির্দেশনা অনুযায়ী ম্যাটের একটি ব্যাগ পিঠে নেওয়ার কথা ছিল। তাই আগেই ব্যাগটিতে একগাদা পাথর ভরে দিয়েছেন ক্লুনি!

এক সূত্র জানিয়েছে, ম্যাটের সঙ্গে দুষ্টুমি করার চিন্তা ক্লুনির মাথায় আসে, কারণ নিজের অভিনয়ের ব্যাপারে ম্যাট একটু বেশিই সিরিয়াস। তিনি প্রত্যেকদিন সকালে শুটিংয়ের আগে ব্যায়াম করেন। সহশিল্পী বিল মুর এবং জন গুডম্যান সবসময়ই তাকে বলেন এত কষ্টের প্রয়োজন নেই, কিন্তু ম্যাট তাদের কথা হেসে উড়িয়ে দেন আর বলেন যখন ঐ দৃশ্যের জন্য পাহাড়ে চড়তে হবে তখন তারা দ্রুত ক্লান্ত হয়ে যাবেন।

সূত্রটি আরও জানায়, ক্লুনির এতটুকুই শোনা দরকার ছিল, এরপরেই তিনি কলাকুশলীদের নির্দেশ দেন শুটিংয়ের আগে ম্যাটের ব্যাগটিতে পাথর ভরে দেওয়ার জন্য। যার ওজন ছিল প্রায় ৫০ পাউন্ড। বাকি কলাকুশলীরা হালকা ধরনের ব্যাগ নেওয়া সত্তে¡ও ক্লুনি তাদের বলেছিলেন ম্যাটের সামনে অভিনয় করে দেখাতে, যেন তাদের ব্যাগও অনেক ভারি। দিন শেষে যখন দৃশ্যটির শুটিং শেষ হল, তখন ম্যাট ঘেমে নেয়ে একাকার। এরপর তিনি তার ব্যাগটি খুললেন এবং সবাই পাথরগুলো দেখে হেসে উঠল।

দ্য মনুমেন্টস মেন সিনেমাটির শুটিং হচ্ছে পূর্ব ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে।