২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াংকার আশা 

বিশ্ববাজারে ভারতীয় কণ্ঠশিল্পীদের নিয়ে আশাবাদী প্রিয়াংকা চোপড়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:07 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

বলিউডি অভিনেত্রী এবং গায়িকা প্রিয়াংকা চোপড়া মনে করেন, তার গাওয়া দুটি গান ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সোটিক’ এবার বিশ্ববাজারে ভারতীয় শিল্পীদের পথ সুগম করবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সম্প্রতি প্রিয়াংকা তার নতুন ভিডিও ‘এক্সোটিক’-এর উদ্বোধনে সাংবাদিকদের বলেন, “সংগীতের কথা বলতে গেলে বলতে হয় ভারতে অনেক গুণী শিল্পী আছেন। আমার গানগুলো এবার বিশ্ববাজারে ভারতীয় শিল্পীদের পরিচিতি পেতে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করি।”

নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী প্রিয়াংকা। তবে তিনি জানান, সিনেমাতে প্লেব্যাক করার তেমন ইচ্ছা নেই তার।

প্রিয়াংকা বলেন, “ভারতে অভিনয়শিল্পীদের কখনও গান গাইতে হয় না। কিন্তু অনেক অভিনেতাই রয়েছেন যারা মাঝে মাঝে গান গেয়েছেন, যেমন অমিতাভ বচ্চন। বিষয়টি আসলেই মজার।”

তবে এ বিষয়টিকে কোনো বাঁধাধরা নিয়মের মধ্যে ফেলতে চান না প্রিয়াংকা। তিনি আরও বলেন, “এমন সুযোগ কখন কার আসে, কেউ জানে না। কেউ হয়তো গান গাইতে পারে, কেউ নাও পারে। তবে আমার মনে হয় না হিন্দি সিনেমার ক্ষেত্রে এমন কোনো নিয়ম বেঁধে দেওয়া উচিত।”

প্রিয়াংকা চোপড়া তার নতুন গান ‘এক্সোটিক’ গেয়েছেন গায়ক পিট বুলের সঙ্গে।