২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাহর চ্যানেলে লিন্ডসে

রিহ্যাব থেকে ফিরে প্রথমবারের মতো অপরাহ্ উইনফ্রের চ্যানেলে  সাক্ষাৎকার দেবেন লিন্ডসে লোহান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:00 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

হলিউডি ‘প্রবলেম সেলিব্রিটি’ লিন্ডসে লোহান রিহ্যাব থেকে ফিরে প্রথমবারের মতো জনসম্মুখে কথা বলবেন একটি সাক্ষাৎকারের মাধ্যমে। আর এই সাক্ষাৎকারটি দেখানো হবে অপরাহ উইনফ্রের চ্যানেলে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ওয়াশিংটন টাইমস জানিয়েছে, সাক্ষাৎকারটি শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং প্রচার করা হবে অগাস্ট মাসে।

চলতি বছরের মে মাসে আদালতের আদেশে ৯০ দিনের জন্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হন লিন্ডসে। একটি গাড়ি দুর্ঘটনার মামলায় আদালত অবমাননা করার জন্য তাকে রিহ্যাবে পাঠানো হয়।

অপরাহ উইনফ্রে চ্যানেল আরও জানিয়েছে, তারা লিন্ডসেকে নিয়ে একটি আট পর্বের ডকুমেন্টারি সিরিজ তৈরি করতে চান। ঐ সিরিজটি প্রচারিত হবে ২০১৪ সালে।

এদিকে রিহ্যাবে লিন্ডসের ৯০ দিন পূর্ণ হবে চলতি মাসের শেষে।