২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হতে চান রায়ান

বাবা হওয়ার অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছেন রায়ান রেনল্ডস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 12:25 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বাবা হওয়ার জন্য অপেক্ষা করছেন হলিউডি অভিনেতা রায়ান রেনল্ডস। বাবা হওয়ার পর তার জীবনে কী কী পরিবর্তন আসবে তা দেখতে আগ্রহী তিনি। খবর কন্টাক্টমিউজিকের।

অভিনেত্রী ব্লেক লাইভলির স্বামী রায়ান মনে করেন একটি সন্তানের বাবা হওয়ার বিষয়টি যেমন চ্যালেঞ্জিং তেমনই আনন্দের।

সম্প্রতি অ্যাক্সেস হলিউডকে তিনি বলেন, “আমার মনে হয় যখন কেউ একটি সন্তানকে লালনপালন করেন, তখন তার নিজের ভেতরের অনেক সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যায়। কারণ এটি খুবই কঠিন একটি কাজ। আমরা সবাই জানি এটি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।”

রায়ান আরও বলেন, “আমার মনে হয়, এর মধ্য দিয়ে আপনি আপনার নিজের শৈশবের কিছু না পাওয়ার স্মৃতি ভুলে যেতে পারেন। সন্তানের বাবা হওয়ার বিষয়টি জীবনের শ্রেষ্ঠ উপহার।”