বাড়ি ফিরেছেন হৃত্বিক
মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হৃত্বিক রোশান।
মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বলিউডি অভিনেতা হৃত্বিক রোশানের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চলতি মাসের ৭ তারিখ মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। ১১ জুলাই হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরেছেন তিনি।
৬ জুলাই হাসপাতালে ভর্তি হওয়ার কথা সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন হৃত্বিক। হৃত্বিক অভিনীত সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’ দিওয়ালির মৌসুমে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
