২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নিয়ে ‘ফিল্মটকিজ’

চলচ্চিত্রবিষয়ক টিভি অনুষ্ঠান ‘ফিল্মটকিজ’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 09:04 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

‘ফিল্মটকিজ’ শিরোনামে চলচ্চিত্রবিষয়ক টিভি অনুষ্ঠান শুরু হচ্ছে ১২ জুলাই থেকে। এতে বাংলাদেশসহ বহির্বিশ্বের ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের বিভিন্ন দিক তুলে ধরা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রানা ইসলাম।

এ বিষয়ে রানা বলেন, “অনুষ্ঠানের প্রতিটি পর্বেই থাকছে নতুন নতুন ইন্ডিপেনডেন্ট ফিল্ম। একই সঙ্গে থাকছে নবীন ফিল্মমেকারদের সঙ্গে বিশেষ আলাপচারিতা। এতে দর্শকরা জানতে পারবেন ফিল্মমেকিংয়ের নানান দিক সম্পর্কে। এতে তুলে ধরা হবে প্রি-প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এই তিনটি ধাপের বিভিন্ন কর্মকাণ্ডসহ সিনেমা নির্মাণ শেষে এটিকে দর্শকের সামনে নিয়ে আসার প্রক্রিয়া।”  

তিনি আরও বলেন, “অপেক্ষাকৃত তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রেরণা দেওয়া এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা দেওয়াই অনুষ্ঠানটির মূল উদেশ্য ।

চ্যানেল নাইনে সাপ্তাহিক আনুষ্ঠানটি দেখানো হবে প্রতি শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে।