২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে ছয় খলনায়ক

শামীম শাহেদের উপস্থাপনায় তৈরি হয়েছে ঈদের অনুষ্ঠান ‘আমাদের খলনায়করা’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 09:03 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

ঈদের জন্য ধারণ করা একটি টকশোধর্মী টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চলচ্চিত্রে খলচরিত্রের ছয় অভিনেতা। এরা হলেন এটিএম শামসুজ্জামান, খলিলুল্লাহ খান, মিজু আহমেদ, শাবনম পারভীন, ড্যানি সিডাক এবং ডন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা শামীম শাহেদ।

শামীম শাহেদ এ বিষয়ে বলেন, “বাংলা চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান, খলিলুল্লাহ খান, মিজু আহমেদ, শাবনম পারভীন, ড্যানি সিডাক এবং ডন এই নামগুলো শুনলেই চোখে ভাসে মারামারি, নায়িকার দৌড়ে পালানো, সমাজে আধিপত্য বিস্তারের জন্য গ্রুপিং, সংঘর্ষ প্রভৃতি দৃশ্য। নায়ক-নায়িকার প্রেমে বাধা দেওয়া, নায়িকার বাবা হলে নায়ককে পেটাতে যাওয়া এসব দৃশ্য পর্দায় ফুটিয়ে তোলেন আমাদের অভিনয়শিল্পীরা। তাদের নিয়েই ‘আমাদের খলনায়করা’ অনুষ্ঠানটি তৈরি হয়েছে।”

অনুষ্ঠানটিতে এটিএম শামসুজ্জামান, খলিলুল্লাহ খান, মিজু আহমেদ, শাবনম পারভীন, ড্যানি সিডাক, ডন অনুষ্ঠানে বলেছেন সিনেমায় অভিনয় শুরুর গল্পসহ বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে। শুনিয়েছেন তাদের স্টাইলে সিনেমার সংলাপ।