২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রন্ধনশিল্পীদের নিয়ে অপর্ণা

অপর্ণার উপস্থাপনায় রান্নার অনুষ্ঠান

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 08:58 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

মডেল অভিনেত্রী অপর্ণা একটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করছেন। তার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নেবেন দেশের ১৫ জন রন্ধনশিল্পী। অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন অঞ্চলের রন্ধনশিল্পীদের নির্বাচিত রেসিপি উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ফয়েজ রেজা।

এ বিষয়ে অপর্ণা বলেন, “এবারের ঈদে খুবই বেছে কাজ করছি। এর ফাঁকে রান্নার এই অনুষ্ঠানের সঞ্চালনার সুযোগ পেয়ে ভালো লাগছে। রান্না নিয়ে আমার আগে থেকেই আগ্রহ ছিল। এবারে সিনিয়র সব রন্ধন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে মনে হচ্ছে বেশ কয়েকটি রান্নাও শিখে নিতে পারব তাদের কাছ থেকে।”

এদিকে ফয়েজ রেজা অনুষ্ঠান সম্পর্কে বলেন, “ট্যাং সেহ্রি থেকে ইফতার বিশেষ এই অনুষ্ঠানে সিতারা ফেরদৌস, রাহিমা সুলতানা রিতা, কল্পনা রহমান, নাজমা হুদা, রিমা জুলফিকার, মিলা রহমান, আল্পনা হাবিব, শাহিদা আক্তার মনি, নাজমা চৌধুরীসহ খ্যাতিমান রন্ধনশিল্পীদের স্পেশাল রেসিপি দেখানো হবে।”

ফয়েজ আরও বলেন, “রমজানের প্রথম দিন থেকে  শেষ দিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টায় প্রচার হবে অনুষ্ঠানটি। ১৫ জন রন্ধনশিল্পীর নির্বাচিত রেসিপি উপস্থাপন করা হবে অনুষ্ঠানের প্রথম দিকের পর্বগুলোতে। এছাড়াও সারাদেশের বিভিন্ন অঞ্চলের রন্ধনশিল্পীদের অংশগ্রহণের সুযোগ থাকছে অনুষ্ঠানে।”

অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।