২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপনায় সামিহা

‘চটজলদি ইফতার’ নিয়ে আসছেন সামিহা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:53 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

প্রথমবারের মতো উপস্থাপনা করছেন অভিনেত্রী সামিহা হোসেন খান। তাকে রমজান মাসের আয়োজন ‘চটজলদি ইফতার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে দেখা যাবে।

এ বিষয়ে তিনি গ্লিটজকে বলেন, “লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর শুধু নাটকের অফার পেয়েছি, তাই নাটকেই  কাজ করেছি। যখন উপস্থাপনার অফার আসল, আমি রাজি হয়ে গেলাম। এটা একটা রান্নার অনুষ্ঠান, রমজানের প্রতিদিন একটা করে ইফতার আইটেম নিয়ে দর্শকদের সামনে হাজির হব।”

সামিহা আরও জানান, তার সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। অনুষ্ঠানে তিনি দেখাবেন কীভাবে অল্প সময়ে ইফতার আইটেম তৈরি করা যায়। অনুষ্ঠানটি শুধু চলতি রমজান মাসের জন্য।

সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি নিবেদন করছে আরএফএল গ্যাসস্টোভ। অনুষ্ঠানটি গাজীটিভিতে প্রচার হবে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।