২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা শাকিব ও অপু

‘ইফাদ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২’ তে আজীবন সম্মাননা পেলেন রাজ্জাক ও শবনম

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:47 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

প্রথম ‘ইফাদ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২’তে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। রোববার রাতে অনুষ্ঠিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্র ‘সে আমার মন কেড়েছে’।

এ অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে নায়করাজ রাজ্জাক ও নায়িকা শবনমকে। বিশেষ সম্মাননা জানানো হয়েছে আহমেদ জামান চৌধুরী ও নায়ক ফারুককে।

‘স্বামীভাগ্য’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন এফ আই মানিক। আরও পুরস্কার পান খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মিজু আহমেদ, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা আলী রাজ, পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী উপমা, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা কনক চাঁপা, শ্রেষ্ঠ গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।

শ্রেষ্ঠ সম্পাদনার জন্য পুরস্কার পেয়েছেন ‘পিতা’ চলচ্চিত্রের পরিচালক মাসুদ আখন্দ। পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কারসহ দুটি পুরস্কার পায় এই চলচ্চিত্রটি।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯টি পুরস্কার প্রদান করা হয়।