২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে নেই গাগা

টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছেন লেডি গাগা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:44 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

কণ্ঠশিল্পী লেডি গাগা তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন মাত্র কয়েক দিনের জন্য টুইটার থেকে দূরে থাকবেন। খবর কন্টাক্টমিউজিকের।

সম্প্রতি টুইটার থেকে নিজের প্রোফাইল পিকচারটি সরিয়ে নিয়ে ৩ কোটি ৯০ লাখ ভক্তকে অবাক করে দেন গাগা। এরপর তিনি জানান কয়েকদিনের জন্য টুইটার থেকে দূরে থাকবেন তিনি।

অনেকেই ভাবছেন গাগা তার তৃতীয় অ্যালবাম ‘আর্টপপ’-এর প্রচারণার জন্য কাজ করছেন।

এর আগে ২৭ বছর বয়সী গাগা তার নিতম্বে অস্ত্রোপচারের কারণে ‘বর্ন দিস ওয়ে বল’ ট্যুর বাতিল করার পর ফেব্রুয়ারি মাসের টুইটগুলো ডিলিট করে দিয়েছিলেন।

মে মাসে গাগা ‘ফোর্বস’ ম্যাগাজিন প্রকাশিত তালিকায় ২০১৩ সালের সবচেয়ে প্রভাবশালী সংগীতশিল্পীদের মধ্যে প্রথম স্থান পেয়েছিলেন।

জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে থাকা এই গায়িকার টুইটারের পাশাপাশি ফেইসবুকে ৫ কোটি ৭৯ লাখ ভক্ত রয়েছে।