২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ানের ইচ্ছা

ব্লেক লাইভলির সঙ্গে বড় একটি পরিবার চান রায়ান রেনল্ডস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:43 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

স্ত্রী ব্লেক লাইভলির সঙ্গে একটি বড় পরিবার গঠন করতে চান হলিউডি অভিনেতা রায়ান রেনল্ডস। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ইউএস ম্যাগাজিন জানিয়েছে, ২০১২ সালের সেপ্টেম্বরে গোপনে ব্লেক লাইভলিকে বিয়ে করেন রায়ান। আর নিজের স্ত্রীর ব্যাপারে বেশি কথা বলতে পছন্দ করেন না তিনি।

রায়ান বলেন, “আমি এসব ব্যাপারে কথা বলতে খুব একটা পছন্দ করি না। স্ত্রীর সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আমি বলব আমাদের সম্পর্কটি কেমন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা দুজনেই বড় পরিবার থেকে এসেছি। অনেকেই বড় পরিবারের বিষয়টি পছন্দ করেন না। তবে আমরা এটি তখনই বুঝব যখন আমাদের এ রকম একটি বড় পরিবার হবে।”

এর আগে অভিনেত্রী স্কারলেট জোহানসনকে বিয়ে করেছিলেন রায়ান। ২০১১ সালে ‘দ্য গ্রিন ল্যানটার্ন’ সিনেমায় কাজ করতে গিয়ে ব্লেকের সঙ্গে পরিচিত হন তিনি।