২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহিদ-হুমার প্রেম

ডেট করছেন শাহিদ কাপুর এবং হুমা কুরেশি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বলিউডি তারকাদের প্রেমের গুজবে সম্প্রতি যোগ হয়েছে শাহিদ কাপুর ও হুমা কুরেশির নাম। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সম্প্রতি গুজব শোনা যায়, গোয়া এবং মুম্বাইয়ে অজ্ঞাত এক নারীর সঙ্গে ঘুরতে দেখা গেছে শাহিদকে। তবে এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, ওই তথ্য সত্য নয়। কারণ শাহিদ বর্তমানে ডেট করছেন হুমার সঙ্গে। আর তাদের সম্পর্ক বেশ জমে উঠেছে এরই মধ্যে।

এ প্রসঙ্গে হুমা কোনো কথা না বললেও, শাহিদ বলেন, “এটি খুবই হাস্যকর একটি বিষয়। কারণ হুমার সঙ্গে আমার মাত্র দুবার দেখা হয়েছে।”