ব্রিটনির নতুন অ্যালবাম
বড়দিনে নতুন অ্যালবাম প্রকাশ করবেন ব্রিটনি স্পিয়ার্স।
বড়দিনে মুক্তি পাবে ব্রিটনি স্পিয়ার্সের নতুন অ্যালবাম। এই অ্যালবাম নিয়ে তিনি প্রতিযোগিতায় নামবেন লেডি গাগা, বিয়োন্সি নোলস এবং কেটি পেরির সঙ্গে। খবর জিমিডিয়া ব্যুরোর।
দ্য সান জানিয়েছে, ব্রিটনির নতুন অ্যালবামটি প্রযোজনা করবেন উইল.আই.অ্যাম।
এ সপ্তাহের শুরুতে ব্রিটনি টুইটারে ভক্তদের জানান, তিনি তার নতুন অ্যালবাম নিয়ে খুবই উত্তেজিত। তিনি জানান, অ্যালবামটি নিয়ে তিনি এখন কাজ করছেন এবং অ্যালবামটির গানগুলো ভক্তদের শোনানোর জন্য অপেক্ষা করছেন।
