বোর্ডিং স্কুলে প্যারিস
বখে যাওয়া টিনএজারদের বোর্ডিং স্কুলে যাবেন প্যারিস জ্যাকসন।
প্রয়াত গায়ক মাইকেল জ্যাকসন তনয়া প্যারিসকে এবার ভর্তি করা হবে বখে যাওয়া ছেলেমেয়েদের বোর্ডিং স্কুলে। আত্মহত্যা করার চেষ্টার পর তাকে এই বোর্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। খবর জিমিডিয়া ব্যুরোর।
আমেরিকার উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত বোর্ডিং স্কুল ‘ডায়মন্ড র্যাঞ্চ একাডেমি’-তে প্যারিসকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, স্কুলটিতে প্যারিসকে ভর্তি করতে ১ কোটি ডলার দিতে হবে তার পরিবারকে।
‘নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, ১৫ বছর বয়সী প্যারিসের মা ডেবি রো এবং দাদিমা ক্যাথরিন চান তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। আর তাই এই বিষয়টি তারা নিশ্চিত করবেন।
প্যারিসের মা এবং দাদিমা বর্তমানে তাকে ইন্টারনেট এবং সোশাল মিডিয়ার কাছ থেকে দূরে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন। কারণ তাদের আশঙ্কা নিজের সম্পর্কে এবং তার বাবা মাইকেল সম্পর্কে বাজে মন্তব্য পড়ে আবারও আত্মহত্যার চেষ্টা করতে পারেন প্যারিস।
