২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে জয় শাহরিয়ারের সিঙ্গেল

‘ছুতো’ পাওয়া যাবে ১২ জুলাই থেকে শুধু অনলাইনে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:00 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

ঈদ উপলক্ষে ১২ জুলাই প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সিঙ্গেল ‘ছুতো’। সিঙ্গেলটি পাওয়া যাবে শুধু অনলাইনে।

এ বিষয়ে জয় গ্লিটজকে বলেন, “বিশ্বব্যাপী অডিও ইন্ডাস্ট্রি এখন সিঙ্গেলমুখী। পুরো স্টুডিও অ্যালবাম প্রকাশের আগে এক বা একাধিক সিঙ্গেল প্রকাশ করার রীতি অনেক আগে থেকেই পশ্চিমা বিশ্বে রয়েছে। আর অডিও পাইরেসির এই যুগে ডিজিটাল ফরম্যাটে গান রিলিজটা সময়ের দাবি।”

জয় বিশ্বব্যাপী ডিজিটাল ফরম্যাটে গানটি প্রকাশ করছেন। শুক্রবার থেকে শ্রোতারা সিঙ্গেলটি শুনতে ও কিনতে পারবেন আই টিউনস, অ্যামাজন, স্পাটিফাই, র‌্যাপসডি, ব্যান্ড ক্যাম্প, গুগল প্লেসহ বিভিন্ন মিউজিক পোর্টালে । এছাড়া অনলাইনে সংগীত বিপণনের বাংলাদেশি প্রতিষ্ঠান qineticmusic.com থেকেও সিঙ্গেলটি কিনতে পারবেন যে কেউ।

কিনেটিক মিউজিক, রেডিও ফুর্তি, এমই লেবেল ও স্বপ্নবাজ-এর সহযোগিতায় সিঙ্গেলটির প্রকাশ করছে আজব রেকর্ডস।