২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দ্রোহ প্রেম নারী

এক বছর পর প্রাঙ্গণে মোর-এর ‘দ্রোহ প্রেম নারী’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 08:13 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

১৩ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় ‘প্রাঙ্গণে মোর’-এর ৫ম প্রযোজনা ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে। কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন রামিজ রাজু।

এ বিষয়ে দলটির সিনিয়র সদস্য অনন্ত হিরা গ্লিটজকে বলেন, “কাজী নজরুল ইসলাম-এর ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে নির্মিত হয়েছে নাটক‘দ্রোহ প্রেম নারী’।”

তিনি আরও বলেন, “নাটকটি শেষবার মঞ্চায়িত হয়েছিল ২০১২ সালের ২৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। প্রাঙ্গণে মোর আবার নিয়মিত মঞ্চায়ন করতে যাচ্ছে নাটকটি। আগামী মাসে কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে দর্শকনন্দিত এই নাটকের বেশ কয়েকটি প্রদর্শনী হবে।”

নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, সরোয়ার আলম সৈকত, শুভেচ্ছা রহমান, অনিন্দ্য কিশোর, সুমী, নিজাম লিটন, রিগ্যান সোহাগ, মনিরসহ আরও অনেকে। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা নূনা আফরোজ এবং সংগীত ও কোরিওগ্রাফি পরিকল্পনা রামিজ রাজু।