ম্যাজিক বাউলিয়ানা
শুরু হচ্ছে লোকসংগীতের প্রতিভা অন্বেষণে অনুষ্ঠান ‘ম্যাজিক বাউলিয়ানা’।
লোকসংগীতের প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। ৭ জুলাই এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।
ঢাকার একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে এসএমএস বা ফোন কলের মাধ্যমে। এসএমএস রেজিস্ট্রেশনের জন্য মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে গই <স্পেস> প্রতিযোগীর নাম <স্পেস> জেলা এবং পাঠাতে হবে ১৬২৩৯ নম্বরে। রেজিস্ট্রেশনের জন্য ফোন নম্বর হচ্ছে ০৯৬৬৬-৭১-৬৯৬৯।
প্রতিযোগিতার জন্য পুরো বাংলাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করা হবে। বাউল শিল্পীরা এই ১০টি অঞ্চল থেকে ৬০ জন শিল্পীকে প্রাথমিকভাবে নির্বাচন করবেন। এরপর ঢাকায় দ্বিতীয় দফা বাছাইয়ের মাধ্যমে তাদের মধ্য থেকে ৪০ জনকে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে। পরবর্তীতে একটি গ্রæমিং সেশন শেষে শুরু হবে স্টুডিও রাউন্ড। প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে নির্বাচিত হবেন সেরা তিন শিল্পী, যারা হবেন ‘ম্যাজিক বাউলিয়ানা’ বিজয়ী।
সম্মেলনে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ ফাহিম মুনায়েম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, সংগীতশিল্পী কনকচাঁপা, সুবীর নন্দী ও কিরণ চন্দ্র রায়।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিক-এর উদ্যোগে অনুষ্ঠানটি প্রযোজনা করবে মাছরাঙা টেলিভিশন।
