কুটুম আসছে
অলিকের ধারাবাহিক নাটক ‘কুটুম আসছে’
নির্মাতা এস এ হক অলিক ‘কুটুম আসছে’ শিরোনামে একটি ধারাবাহিক নাটক লিখছেন। ধারাবাহিকটি পরিচালনা করছেন এফ এ মোহানী মানিক। এতে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরি, ডলি জহুর, নাজনিন চুমকি, মৌসুমি, ভাবনা, তানিয়া হোসেন, আফজাল শরীফ, শামীম জামান, প্রাণ রায়, আরমান পারভেজ মুরাদ, ম আ সালাম, কাজী আনিস প্রমুখ।
এ বিষয়ে অলিক বলেন, “এখন অনেকেই বলেন ভালো গল্পের খুব অভাব। বিষয়টি নিয়ে অনেকেই ভাবছেন। সেই ভাবনা থেকেই নাটকটি লিখছি।”
তিনি আরও বলেন, “বিশেষ মুহূর্তে বিশেষ ঘটনা প্রবাহের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, কুসংস্কার তুলে ধরে তার সমাধান খোঁজা হবে “কুটুম আসছে” ধারাবাহিকের মাধ্যমে। থাকবে প্রেম-ভালোবাসা, বিরহ, ঝগড়া-বিবাদ ও খুনসুটি।”
