বাখরখানি টু বার্গার
‘বাখরখানি টু বার্গার’ নাটকে অভিনয় করেছেন জেনি, শাহেদ শরীফ ও শাহেদ আলী।
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এইচ এম আজিজ সম্প্রতি নির্মাণ করেছেন একক নাটক ‘বাখরখানি টু বার্গার’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, জেনি, মনিরা মিঠু, শাহেদ আলী সুজন, কাজী উজ্জ্বল প্রমুখ।
এ বিষয়ে গোলাম রাব্বানী গ্লিটজকে বলেন, “পুরান ঢাকার স্থায়ী বাসিন্দারা ক্রমশ নতুন ঢাকার দিকে চলে যাচ্ছে। পুরান ঢাকার নিজস্ব কৃষ্টি লুপ্ত হয়ে যাচ্ছে। বাখরখানির চেয়ে এখন বার্গার বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন ঢাকা আর পুরান ঢাকার জীবনযাত্রার পার্থক্যই নাটকের বিষয়বস্তু।”
রাব্বানী জানান, পুরান ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শেষ হয়েছে। প্রিয়ন্তির ব্যানারে নির্মিত নাটকটি এবারের ঈদে একটি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
