হৃত্বিকের মস্তিষ্কে অস্ত্রোপচার
মস্তিষ্কে অস্ত্রোপচার করাবেন হৃত্বিক রোশান।
বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ৭ জুলাই মস্তিষ্কের অস্ত্রোপচার করাচ্ছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যাওয়ার আগে হৃত্বিক ফেইসবুকে পোস্ট করেন, “আমাদের এই মস্তিষ্কের সাহায্যে আমরা অসাধারণ একটি জীবন উপভোগ করে থাকি। এর সাহায্যেই আমরা দেখতে, শুনতে, স্পর্শ করতে, স্বাদ নিতে পারি। এর সাহায্যেই আমরা ভয়কে জয় করতে পারি। আজ আমার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে। আমি মনে করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।”
হৃত্বিকের বাবা রাকেশ রোশান বলেন, “এটি খুব সাধারণ একটি অস্ত্রোপচার।”
বর্তমানে ‘কৃষ ৩’ এবং ‘ব্যাং ব্যাং’--দুটি অ্যাকশন সিনেমার কাজে ব্যস্ত আছেন হৃত্বিক।
