সম্মানিত ক্যাথরিন
‘অনারারি ফেলোশিপ’-এ ভূষিত ক্যাথরিন জিটা জোন্স।
বিশ্বে ওয়েলসের ভাবমূর্তিকে উজ্জ্বল করায় অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্সকে সম্প্রতি ‘অনারারি ফেলোশিপ’-এ ভূষিত করা হয়েছে। বিরল এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে ওয়েলসের ‘রয়্যাল ওয়েলশ কলেজ অফ মিউজিক অ্যান্ড ড্রামা’র পক্ষ থেকে। খবর জানিয়েছে কন্টাক্টমিউজিক।
ব্রিটেনের ওয়েলসে জন্মগ্রহণকারী ৪৩ বছর বয়সী ক্যাথরিনের সঙ্গে এই সম্মাননা অর্জন করেছেন অভিনেতা ম্যাথিউ রাইস এবং রাইস ইফান্স।
এ বিষয়ে কলেজটির প্রিন্সিপাল হিলারি বোল্ডিং এক বিবৃতিতে বলেন, “আমরা এই শিল্পীদের আনন্দের সঙ্গে এই সম্মাননায় ভূষিত করছি, যারা আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন। এদের মধ্যে অনেকেই ওয়েলসের সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখেছেন এবং বিশ্বব্যাপী ওয়েলসের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।”
এদিকে ক্যাথরিনের স্বামী অভিনেতা মাইকেল ডগলাস স¤প্রতি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে হতাশাজনিত সমস্যায় ভোগার পর আপাতত ভালো আছেন ক্যাথরিন।
ক্যাথরিন জিটা জোন্স এবং মাইকেল ডগলাসের দুটি সন্তান রয়েছে; ১২ বছর বয়সী পুত্র ডিলান এবং ১০ বছর বয়সী কন্যা ক্যারি।
