২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড

বাংলাদেশ ফিল্ম ক্লাব ও রাউন্ড দ্য ক্লক যৌথভাবে ‘ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২’ শিরোনামে পুরস্কার প্রবর্তন করবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড শিরোনামে বাংলাদেশ ফিল্ম ক্লাব ও রাউন্ড দ্য ক্লক যৌথভাবে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বক্তারা।

বক্তারা জানান, প্রথম বছরে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোকে বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হবে।

৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।

সম্মেলনে বক্তব্য রাখেন ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম, চিত্রনায়ক শাকিব খান, গাজী মাযহারুল আনোয়ার, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, প্রযোজক খোরশেদ আলম খসরু, রাউন্ড দ্য ক্লকের সভাপতি সালমান মাহমুদ প্রমুখ।

‘ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২’ পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে ইফাদ গ্রুপের সহযোগিতায়।