২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. এমা

একসঙ্গে ডক্টরেট ডিগ্রি লাভ করলেন এমা থম্পসন এবং তার মা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:21 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন সম্প্রতি স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তার মা অভিনেত্রী ফিলিডা ল একই সময়ে এই ডিগ্রি লাভ করেছেন ওই বিশ্ববিদ্যালয় থেকেই। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ডেইলি স্টার জানিয়েছে, অনেকগুলো সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর এবার একসঙ্গে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অভিনেত্রী এমা এবং তার মা ফিলিডা। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই ডিগ্রি লাভ করেন।

এ বিষয়ে এমা বলেন, “এটা আমাদের দুজনের একসঙ্গে শ্রেষ্ঠ ভূমিকা পালন। আমরা নিজেদের ভাগ্যবতী মনে করছি কারণ এখন থেকে আমাদের নামের আগে ডক্টর লেখা থাকবে।”