মাহফুজের ‘উড়ালপঙ্খী’
মাহফুজ আহমেদের নাটক ‘উড়ালপঙ্খী
ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম ‘বিকাশ’কে জনসাধারণের কাছে তুলে ধরতে অভিনেতা নির্মাতা মাহফুজ আহমেদ সম্প্রতি ‘উড়ালপঙ্খী’ শিরোনামের একটি নাটক তৈরি করেছেন। এটি লিখেছেন প্রসূন রহমান।
এতে অভিনয় করেছেন আমিরুল ইসলাম, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান, ভাবনা, নয়ন, ভাবনা, সাজ্জাদ রাজিব প্রমুখ।
এ বিষয়ে প্রসূন গ্লিটজকে বলেন, “প্রাত্যহিক জীবনে বিকাশ কীভাবে কাজে লাগতে পারে সেটি একটি ঘটনার মাধ্যমে নাটকটিতে উপস্থাপন করা হয়েছে।”
প্রসূন আরও বলেন, “নাটকটি একই সঙ্গে চারটি চ্যানেলে দেখানো হবে। সারাদেশে বিকাশের পরিচিতি তুলে ধরতে প্রজেকশনের মাধ্যমেও দেখানো হবে।”
৩ জুলাই সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে স্টার সিনেপ্লেক্সে। এতে বিকাশের কর্মকর্তা এবং নাটক সংশ্লিষ্ট কলাকুশলিরা উপস্থিত ছিলেন।
