আতিকুল হক চৌধুরী ও মিতা নূর স্মরণে
আতিকুল হক চৌধুরী ও মিতা নূর স্মরণে শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পী সংস্থা
সদ্যপ্রয়াত নাট্যকার আতিকুল হক চৌধুরী ও অভিনেত্রী মিতা নূর স্মরণে ৭ জুলাই শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পী সংস্থা। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে সভাটি অনুষ্ঠিত হবে ওইদিন বিকালে।
এ বিষয়ে সংস্থার দপ্তর সম্পাদক সাজ্জাদ রহমান গ্লিটজকে বলেন, “মিতা নূর সংগঠনটির একজন সদস্য ছিলেন। আর আতিকুল হক চৌধুরী আমাদের নাট্যাঙ্গনের গুরুজন। তাই দুজনের জন্য শোকসভার আয়োজন করা আমাদের কর্তব্য।”
সাজ্জাদ জানান, তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি খায়রুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক সাইফুল আজম।
