জাস্টিস লিগে থাকবেন না ক্রিস্টিয়ান
‘জাস্টিস লিগ’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করবেন না ক্রিস্টিয়ান বেইল।
ব্যাটম্যান’ সিরিজের তিনটি সিনেমাতেই সুপারহিরো চরিত্রটিতে অভিনয় করেছিলেন হলিউডি অভিনেতা ক্রিস্টিয়ান বেইল। তবে ‘জাস্টিস লিগ’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রতে তিনি অভিনয় করছেন না বলে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
অন্য কেউ চরিত্রটিকে কীভাবে ফুটিয়ে তুলবে সে বিষয়টি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। কন্টাক্টমিউজিককে এক বিবৃতিতে বেইল বলেন, “এ বিষয়ে কোনো কিছুই জানি না আমি। শুধু জানি তারা জাস্টিস লিগ নিয়ে একটি সিনেমা বানানোর পরিকল্পনা করছেন।”
৩৯ বছর বয়সী ওই অভিনেতা আরও বলেন, “এটি এমন এক চরিত্র যা একজনের কাছ থেকে অন্য জনের কাছে যাবে। তাই অন্য কেউ চরিত্রটিকে কীভাবে উপস্থাপন করে সেটি দেখতে আগ্রহী আমি।”
