আলিয়া না শ্রদ্ধা?
‘দিল হ্যায় কি মানতা নেহি’ সিনেমায় আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে ।
দিল হ্যায় কি মানতা নেহি’ সিনেমাটির রিমেকে কেন্দ্রীয় নারীচরিত্রের জন্য নির্মাতারা অভিনেত্রী আলিয়া ভাট এবং শ্রদ্ধা কাপুরের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার পরিকল্পনা করছেন। খবর জি মিডিয়া ব্যুরোর।
১৯৯১ সালের সুপারহিট বলিউডি সিনেমা ‘দিল হ্যায় কি মানতা নেহি’র রিমেকে আমির খানের চরিত্রে অভিনয় করবেন এমরান হাশমি। ১৯৩৪ সালের হলিউডি সিনেমা ‘ইট হ্যাপেন্ড ওয়ান নাইট’ অবলম্বনে নির্মিত সিনেমাটির রিমেক প্রযোজনা করবেন ভূষণ কুমার, মহেশ ভাট এবং মুকেশ ভাট। ভূষণ কুমার এমরান হাশমির বিপরীতে পূজা ভাট অভিনীত চরিত্রে শ্রদ্ধাকে চাইলেও অপর দুজন তাদের পরিবারের সদস্যা আলিয়াকেই কাস্ট করতে চাইছেন। তবে এখন পর্যন্ত সিনেমাটির পরিচালক কে হবেন তা চ‚ড়ান্ত হয়নি।
শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি ২’ সিনেমাটি বলিউডি বক্স অফিসে বেশ আলোড়ন সৃষ্টি করে মুক্তির পরই। এমনকি ১০০ কোটি রুপির সিনেমার তালিকায়ও স্থান পায় সিনেমাটি। অন্যদিকে কারান জোহর পরিচলিত আলিয়া ভাট অভিনীত ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমাটিও জনপ্রিয়তা পায়।
