২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটিকে টমের প্রেমপত্র

সাবেক স্ত্রী কেটি হোমসকে প্রেমপত্র লিখেছেন টম ক্রুজ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 08:30 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি মেটাতে সাবেক স্ত্রী হলিউডি অভিনেত্রী কেটি হোমসকে প্রেমপত্র লিখেছেন অভিনেতা টম ক্রুজ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কন্টাকমিউজিক জানায়, টম অনেক দিন থেকেই কেটিকে নিয়ে ভাবছিলেন। তবে জুলাই মাস আসার পর তিনি অনুভব করেন কেটিই তার জীবনের ভালোবাসা। কেটি যখন তাকে ছেড়ে চলে যান সেটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল।”

বিচ্ছেদের পর তারা সরাসরি কথা খুব কমই বলেছেন। তবে ৫০ বছর বয়সী ওই অভিনেতা তার ৭ বছরের মেয়ে সুরির জন্য ফিরে পেতে চাইছেন কেটিকে। গত বছরের জুলাই মাসে ওই দম্পতি তাদের ৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন।