২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাক্ষির অভিনয়ে খুশি তার মা

‘লুটেরা’ সিনেমায় সোনাক্ষি সিনহার অভিনয়ে খুশি তার মা পুনম সিনহা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:52 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

লুটেরা’ সিনেমার কাজ হাতে নেওয়ার পর বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহার মা পুনম সিনহা কিছুটা দুশ্চিন্তার মধ্যে থাকলেও সিনেমাটিতে মেয়ের কাজে খুশি হয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সিনেমার এক বিশেষ প্রদর্শনীতে পুনম বলেন, “আমি মনে করি, সিনেমাটির পর সোনাক্ষির বাবা তাকে কোনো ধরনের উপদেশ দেওয়ার আগে ভেবে দেখবেন। ও সত্যিই ভালো কাজ করেছে।”

পুনম আরও বলেন, “রণবীর এবং সোনাক্ষি দুজনেই খুব ভালো অভিনয় করেছে। একজন মা কখনও তার সন্তানের প্রতিভাকে বাড়িয়ে বলে না। তবে যখন বাইরের কেউ প্রশংসা করে তখন তাল মেলায়। কিন্তু রণবীর এবং সোনাক্ষির অভিনয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।”

পুনম মনে করেন ভারতীয় সিনেমার ইতিহাসে ক্লাসিক হিসেবে পরিচিতি পাবে ‘লুটেরা’। বিক্রমাদিত্য মতওয়ানির পরিচালিত ‘লুটেরা’ সিনেমাটিতে পঞ্চাশ এর দশকের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে। সিনেমাটি ৫ জুলাই মুক্তি পাবে।