২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন অ্যাভ্রিল 

ফ্রান্সে বিয়ে করেছেন অ্যাভ্রিল লাভিন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 07:39 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

গিটারিস্ট চ্যাড ক্রোগারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন গায়িকা অ্যাভ্রিল লাভিন। শনিবার ২৯ জুন ফ্রান্সের দক্ষিণে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন এই জুটি। খবর আইএমডিবির।

ইউএস উইকলি এক সূত্রের বরাতে জানিয়েছে, ফ্রান্সের কান শহরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করেন অ্যাভ্রিল এবং চ্যাড।

সূত্রটি আরও জানিয়েছে, বিয়ের জন্য দুজনে মিলে একটি বিশেষ গান লিখেছেন। গানটি তাদের বিয়ের পরে প্রকাশিত হবে বলে জানান অ্যাভ্রিল।

তবে চ্যাডের সঙ্গে এই গানটিই প্রথম লেখা গান নয় অ্যাভ্রিলের; এর আগে অ্যাভ্রিলের পঞ্চম অ্যালবামে একটি গান লিখেছিলেন এই জুটি। গানটির নাম ছিল ‘হিয়ার ইজ টু নেভার গ্রোয়িং আপ’।

এক মাস প্রেমের পর ২০১২ সালের অগাস্টে অ্যাভ্রিলের সঙ্গে বাগদান করেন চ্যাড। ৩৮ বছর বয়সী চ্যাডের এটি প্রথম বিয়ে হলেও ২৮ বছর বয়সী অ্যাভ্রিল এর আগে ২০০৬ সালে বিয়ে করেছিলেন কানাডিয়ান গায়ক ডেরিক উইলবিকে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে।