২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মাস পর বিদ্যা

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত কাহানি সিনেমা গত বছর মার্চে মুক্তির প্রায় ১৫ মাস পর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ঘানচক্কর’। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 02:47 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

এ বিষয়ে বিদ্যা বলেন, “আমি খেয়ালই করিনি যে কাহানি সিনেমার পর ১৫ মাস পার হয়ে গেছে। তবে এটিকে বিরতি বলা যাবে না। কারণ আমি ‘ঘানচক্কর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তারপর আমি বিয়ে করলাম এবং একমাসের ছুটি কাটিয়েছি। এখন ‘শাদি কি সাইড এফেক্টস’ সিনেমার কাছে ব্যস্ত।”

বর্তমানে বিদ্যা তার পরবর্তী সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেন, “আমার নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ভালো লাগে। প্রচারণা বিষয়টিও মজার। যদিও আগে এ নিয়ে একটু সমস্যায় পড়তে হত আমাকে।”