২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোলন আমার দোলন

ফজলুল করিমের রচনায় ও কায়সার আহমেদের পরিচালনায় সম্প্রতি নির্মিত টেলিফিল্ম ‘দোলন আমার দোলন’-এর প্রধান চরিত্র দোলনের ভূমিকায় অভিনয় করেছে ডি. এ. তায়েবের ৪ বছরের মেয়ে টুনটুনি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডি. এ. তায়েব, হুমাইরা হিমু, সামিয়া ইমলাম মিরা, সোহেল খান, সানজিদা তন্ময়, তৈয়বা ইসলাম, রহমত রুপু, আরফান আলী মোল্লা প্রমুখ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 04:37 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

কায়সার আহমেদ এ বিষয়ে জানান, একটি পরিবারের হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়ে গড়ে উঠেছে টেলিফিল্মটির কাহিনি। মজনু মিয়া গায়েন। গান করে সংসার চালান। সংসারে রয়েছে স্ত্রী আয়না ও একমাত্র মেয়ে দোলন (টুনটুনি)। এক সময় দোলনকে রেখে অসুস্থ আয়না মারা যায়। সবাই তাকে বিয়ে করতে বলে। কিন্তু সৎমা এলে দোলন মায়ের আদর পাবে না বলে তার বাবা বিয়ে করেন না। পরে গানের ভক্ত ফুলমতিকে বিয়ে করেন তিনি। দোলনের কারণে দ্বিতীয় স্ত্রীকে সন্তান নিতে দেন না মজনু। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।