২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের সাফল্যে গর্বিত অনিল

মেয়ে সোনম অভিনীত ‘রানঝানা’ সিনেমার সাফল্যে পার্টির আয়োজন করেছেন বাবা অনিল কাপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

মেয়ে সোনমের সাফল্যে দারুণ খুশি হয়ে পার্টির আয়োজন করেছেন অনিল কাপুর। ২১ জুন মুক্তির পর দুদিনের মাথায়ই বক্স অফিস থেকে ২০ কোটি রুপির বেশি তুলে নিয়েছে বলিউডি অভিনেত্রী সোনম কাপুর এবং তামিল অভিনেতা ধানুশ অভিনীত ‘রানঝানা’ সিনেমাটি। মেয়ের সাফল্যে তাই সংশ্লিষ্ট সকলের উদ্দেশে পার্টির আয়োজন করেছেন গর্বিত পিতা এবং বলিউডি অভিনেতা অনিল কাপুর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এ বিষয়ে এক সূত্র জানায়, সোনম কাপুরের গর্বিত বাবা পুরো দলের সাফল্য উদযাপনের জন্য পার্টির আয়োজন করেছেন। মুক্তি পাওয়ার পরই সিনেমাটির সাফল্যে তিনি দারুণ খুশি। আর তাই নিজের বাড়িতে সবার জন্য ওই আয়োজন করেন।

সিনেমাটি মুক্তি পাওয়ার পরই সোনমের কাজের জন্য অনেকেই ফোন করে অনিলকে অভিনন্দন জানান। অনিল নিজেও ‘রানঝানা’ সিনেমাটি পছন্দ করেছেন। অভিনেত্রী হিসেবে সোনমের দক্ষতায় মুগ্ধ তিনি।