২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মগোপন করেছেন কিম

সদ্যজাত সন্তানকে নিয়ে হাসপাতাল ছেড়ে আত্মগোপন করেছেন কিম কার্ডাশিয়ান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:52 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ান সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন; কিন্তু মিডিয়ার হাত থেকে বাঁচতে প্রেমিক কেনি ওয়েস্ট এবং সদ্যজাত কন্যা নর্থ ওয়েস্টকে নিয়ে গোপন একটি স্থানে রয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সন্তান জন্মদানের নির্দিষ্ট তারিখের পাঁচ সপ্তাহ আগেই ১৫ জুন ক্যালিফোর্নিয়ার সিডার্স-সিনাই মেডিক্যাল সেন্টারে কন্যাসন্তান নর্থ ওয়েস্টের জন্ম দেন কিম।

সময়ের আগেই জন্ম নেওয়ার কারণে শিশুটির সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য এতদিন বিশেষ নজরদারিতে রাখা হয়েছে কিম তনয়াকে। আর তাই সন্তানের সঙ্গে কিমকেও হাসপাতালে দিন কাটাতে হয়েছে।

ইউএস উইকলি এক সূত্রের বরাতে জানিয়েছে, শিশুটি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে কি না এবং তার শরীরের তাপমাত্রা সঠিক রয়েছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা এই কয়দিন তাকে বিশেষভাবে নজরে রেখেছিলেন।