২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমকাহিনিতে বিদ্যা

প্রেমের কাহিনি নিয়ে নির্মিতব্য সিনেমায় মোহিত সুরির সঙ্গে চুক্তিবদ্ধ বিদ্যা বালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:38 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

প্রেমের কাহিনিভিত্তিক সিনেমায় অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান। বর্তমানে মুক্তিপ্রতীক্ষিত ‘ঘানচক্কর’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যা। এরপরই বিশেষ ফিল্মসের ব্যানারে ‘শাদি কি সাইড এফেক্টস’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। তবে সম্প্রতি ‘আশিকি ২’ খ্যাত নবাগত বলিউডি পরিচালক মোহিত সুরির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা। খবর মুম্বাই মিররের।

মোহিত বর্তমানে ‘দি ভিলেন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটিতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রদ্ধা কাপুর। এরপরই বিদ্যার সঙ্গে নাম ঠিক না হওয়া সিনেমাটির কাজ শুরু করবেন তিনি। জানা গেছে, সেটি একটি প্রেম কাহিনিভিত্তিক সিনেমা।

সংবাদমাধ্যমটি এ বিষয়ে জানায়, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে বিদ্যা অভিনয় করছেন, এ বিষয়টি নিশ্চিত হলেও অভিনেতা এখনও বাছাই করা হয়নি। সিনেমাটির চিত্রনাট্য পড়েই কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান বর্তমানে সিনেমাটির অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে। এ বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে।