আনুশকার নতুন ফ্ল্যাট
মুম্বাইয়ে সমুদ্রের কাছেই একটি বহুতল ভবনে ৭ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মা। সেই ফ্ল্যাটে তিনি তার মা-বাবা এবং ভাইকে নিয়ে থাকবেন। খবর টাইমস নিউজ অফ ইন্ডিয়ার।
বাসাটিকে নিজের মনমতো সাজিয়েছেন আনুশকা। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারণ করেছেন তিনি। তার পড়ার জন্যও আলাদা ঘর থাকছে। বাসাটি সাজানোর সময় এমন কিছু আয়োজন করেছেন যা তার মন ভালো রাখতে সাহায্য করবে।
কিছুদিন আগে নতুন বাসায় উঠলেও সেখানে সময় কাটাতে পারেননি ‘ব্যান্ড বাজা বারাত’-খ্যাত ওই অভিনেত্রী। কারণ শুটিংয়ের খাতিরে বেশিরভাগ সময় বাইরেই কাটাতে হচ্ছে তাকে।
