২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালিটি শোর জন্য নয়

কিম কার্ডাশিয়ান এবং তার প্রেমিক কেনি ওয়েস্টের শিশুকন্যার জন্মের মুহূর্তটি কিমের মা ক্রিস জেনার একটি ভিডিও ক্যামেরায় রেকর্ড করেন। তবে ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’ শোর কোনো ক্যামেরা ওই সময় হাসপাতালের ভিডিও করার সুযোগ পায়নি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 08:51 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

কেনি বলেন, “আমরা শোটির কোনো ক্যামেরা প্রবেশের অনুমতি দেইনি।”-- জানিয়েছে ফিমেলফার্স্ট। সিডারস-সিনাই মেডিক্যাল সেন্টারে কেনি এবং কিমের সন্তান নির্ধারিত সময়ের ৫ সপ্তাহ আগেই জন্মগ্রহণ করে ।

মাধ্যমটি আরও জানায়, কিমের মায়ের করা ভিডিওটি কিমের রিয়ালিটি শোতে প্রদর্শিত হবে না। তারা জানায়, কিমকে যখন হাসপাতালে নেওয়া হল, তখনও তাকে ক্যামেরা অনুসরণ করছিল। তবে কেনি সেখানে পৌঁছানোর পর আলোকচিত্রীদের সেখান থেকে চলে যেতে বলেন।